MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের বঙ্গে দুর্যোগের ঘনঘটা, প্রবল বর্ষণে ভাসবে একাধিক জেলা

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের বঙ্গে দুর্যোগের ঘনঘটা, প্রবল বর্ষণে ভাসবে একাধিক জেলা

WB Weather Alerts: সপ্তাহের শুরুতেই আকাশে ফের নিম্নচাপের মেঘ। প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ শহরতলির একাধিক জেলা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 01 2025, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
Image Credit : stockPhoto

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্থানে অতি ভারী বর্ষণ (৭-২০ সেমি) এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণ (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া (বেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা) বয়ে যেতে পারে।

Related Articles

Related image1
উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রীদের জন্য বড় উপহার, এবার এই রুটেও চলবে এসি লোকাল ট্রেন
Related image2
গ্রেট প্লেস টু ওয়ার্ক! ৪৮টি কোম্পানি নিয়ে এশিয়ার সেরা ভারত, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
35
বজ্রঝড়ের পূর্বাভাস
Image Credit : our own

বজ্রঝড়ের পূর্বাভাস

আগামী ২ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ৩ সেপ্টেম্বরও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া → ভারী বৃষ্টি (৭–১১ সেমি) সব জেলায় বজ্রঝড়-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

45
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Asianet News

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

 উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রঝড় ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের শহর ও গ্রামীণ অঞ্চলের নিম্নাঞ্চলে জলজট, যানবাহন চলাচলে ব্যাঘাত এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ক্ষেতের সবজি ও উদ্যানপালন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। খোলা মাঠে বজ্রাঘাতের ঝুঁকিও প্রবল।

55
মৎস্যজীবীদের সতর্কবার্তা
Image Credit : Getty

মৎস্যজীবীদের সতর্কবার্তা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। যারফলে দমকা হাওয়া ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
Howrah Station: হাওড়া স্টেশনে নাশকতার ছক? সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন, তদন্তে RPF
Recommended image3
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! গেরো কাটিয়ে কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে? দেখুন পূর্বাভাস
Recommended image4
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image5
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Related Stories
Recommended image1
উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রীদের জন্য বড় উপহার, এবার এই রুটেও চলবে এসি লোকাল ট্রেন
Recommended image2
গ্রেট প্লেস টু ওয়ার্ক! ৪৮টি কোম্পানি নিয়ে এশিয়ার সেরা ভারত, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved