Weather News: রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি, শনিবার কলকাতার তাপমাত্রায় বিরাট পতন

Published : Jun 24, 2023, 06:40 AM ISTUpdated : Jun 24, 2023, 07:08 AM IST

পশ্চিমবঙ্গে জোরকদমে ঢুকে গিয়েছে বর্ষা। শুক্রবার মধ্যরাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শহর কলকাতায়।  

PREV
18

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই পৌঁছে গেছে মৌসুমী বায়ু। অর্থাৎ, বাংলায় এবার জোরকদমে ঢুকে গিয়েছে বর্ষা।

28

মধ্যরাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে।

38

এর প্রভাবে শনিবার সকালে হু হু করে পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রায়। পারদ পৌঁছে গিয়েছে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

48

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এরপর বৃষ্টি আরও বাড়তে পারে।

58

রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

68

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

78

শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories