লক্ষ্মীর ভাণ্ডার ভাতার নিয়মে পরিবর্তন আসছে। যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই এবং KYC জমা দেওয়া নেই, তারা এপ্রিল মাস থেকে এই ভাতা নাও পেতে পারেন। সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা হতে পারে।
এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
511
রাজ্য সরকারের চালু করা এই সকল ভাতার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।
611
লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দেওয়া হয় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের।
711
সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।
811
এবার থেকে বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার নিয়ম। ১ এপ্রিল থেকে নয়া নিয়মে মিলবে ভাতা। এমনই খবর সর্বত্র।
911
এতদিন যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তারই কেবল পেতেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। তবে, ১ এপ্রিল থেকে বদল হচ্ছে নিয়ম।
1011
আপানার অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
1111
তেমনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে KYC। না হলে এপ্রিল থেকে পাবেন না ভাতা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.