MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • তাহলে এবার বঙ্গে BJP-র সরকার? সমীক্ষা রিপোর্ট বলছে ১৩৫-১৫০ আসন পাবে গেরুয়া শিবির

তাহলে এবার বঙ্গে BJP-র সরকার? সমীক্ষা রিপোর্ট বলছে ১৩৫-১৫০ আসন পাবে গেরুয়া শিবির

WB Assembly Election: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট নিয়ে এবার সমীক্ষা রিপোর্টে এগিয়ে BJP। রিপোর্ট বলছে ১৩৫-১৫০টি আসন পেতে পারে গেরুয়া শিবির। যা নিয়ে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। তবে বিজেপি নেতারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 15 2026, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট
Image Credit : Getty

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট

রাজ্যে চলা SIR শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তেমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। তারপরই প্রকাশ করা হতে পারে ভোটের নির্ঘণ্ট।

210
ভোট প্রস্তুতি
Image Credit : Getty

ভোট প্রস্তুতি

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপিও পিছিয়ে নেই। একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। কংগ্রেস-সিপিএম-সহ বাকি বিরোধী দলগুলিও নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া। সবমিলিয়ে ভোটের রব বঙ্গে। পরীক্ষার মরশুম শেষ হলেই শুরু হবে জোরদার প্রচার।

Related Articles

Related image1
মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা
Related image2
আজ থেকেই আবেদন করতে পারেন Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকার জন্য, ২৯৪টি ক্যাম্প হচ্ছে রাজ্যে
310
বিজেপি এগিয়ে
Image Credit : Getty

বিজেপি এগিয়ে

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিক সংস্থাকে দিয়ে রাজ্যে ভোট-সমীক্ষা করিয়েছে বিজেপি। তেমনই খবর গেরুয়া শিবির সূত্রে। সেই সমীক্ষার ফল হাতে পেতেই ক্ষমতা দখলের স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে গেরুয়া শিবিরের সদস্যরা।

410
সমীক্ষা রিপোর্ট
Image Credit : others

সমীক্ষা রিপোর্ট

বিজেপি সূত্রের খবর, তিনটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী রাজ্যে ১৩৫-১৫০টি আসন পেতে পারে বিজেপি। এই রিপোর্টেই নবান্ন দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। কিন্তু তাতেও রয়েছে কিছু প্রশ্ন। কিসের ভিত্তিতে এতগুলি আসন পাবে? কোন কোন আসন বিজেপি পাবে? এগুলির কোনও স্পষ্ট উত্তর নেই বলেও সূত্রের খবর।

510
এবার রিপোর্ট মিলবেতো!
Image Credit : Asianet News

এবার রিপোর্ট মিলবেতো!

বিজেপি সূত্রের খবর, গত বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও এজাতীয় সমীক্ষা করিয়েছিল বিজেপি। সেখানেও বলা হয়েছিল বাংলায় ক্ষমতা দখল সময়ের অপেক্ষামাত্র। কিন্তু লোকসভায় বাংলা থেকে আসন কমেছিল। বিধানসভাতেও তাই হয়েছিল।

610
বঙ্গ বিধানসভা
Image Credit : our own

বঙ্গ বিধানসভা

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ হবে। সরকার গঠনের জন্য নূন্যতম ১৪৮টি আসনের প্রয়োজন রয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছিল। পরে আরও দুটি আসনে জয়ী হয়েছিল।

710
প্রধান বিরোধী দল বিজেপি
Image Credit : our own

প্রধান বিরোধী দল বিজেপি

গত বিধানসভা নির্বাচন বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। পরে মমতা ভাবনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন। তবে গতবার বিজেপির একাধিক বিধায়ক পরবর্তীকালে দল বদল করে তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন। যারমধ্যে রয়েছে মুকুল রায়ও।

810
বিজেপির সমীক্ষা রিপোর্ট
Image Credit : our own

বিজেপির সমীক্ষা রিপোর্ট

বিজেপির এক নেতার কথায় একাধিক সংস্থা দার্জিলিং থেকে দিঘা-রাজ্যের সর্বত্র ৫-৬ মাস ধরে ঘুরে ঘুরে সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। তাই এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজেপির একটি সূত্রের মতে এই রিপোর্ট কার্ডই দলের অন্যতম বরসা।

910
বিধানসভা ত্রিশঙ্কু!
Image Credit : Getty

বিধানসভা ত্রিশঙ্কু!

বিজেপি যদি ১৫০-র বেশি আসন পায় তাহলে সরকার বিজেপি গঠন করতে পারে। যদি তা না হয় তাহলে বিধানসভা ত্রিশঙ্কু হবে? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

1010
হুমায়ুনের জোট বার্তা!
Image Credit : our own

হুমায়ুনের জোট বার্তা!

যদিও হুমায়ুন কবীর তৃণমূলের সাসপেন্ডেট বিধায়ক ইতিমধ্যেই বিরোধী দল বিজেপির কাছে জোট বার্তা দিয়েরেখেছেন। কিন্তু হুমায়ুন কবীরের হাত এখনও সরাসরি ধরার ব্যাপারে কোনও কথা বলেনি বিজেপি। তবে এবার যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট ব্যাঙ্ক সংখ্য়ালঘু ভোট হুমায়ুন আর নৌওশাদ সিদ্দিকীর মধ্যে ভাগাভাগি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Cooch Behar: প্রতিশোধের রাজনীতিতেই গ্রেফতার বিজেপির দাপুটে নেতা? কাঠগড়ায় তৃণমূল সাংসদ!
Recommended image2
Now Playing
Adhir Ranjan Chowdhury: মমতা বিরোধিতার সুর চড়িয়ে কাটমানি নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর!
Recommended image3
Now Playing
মহিলা প্রধানের শারীরিক হেনস্তা তৃণমূলের দাপুটে নেতার, বিস্ফোরক অডিও ফাঁস শুভেন্দুর
Recommended image4
আজ থেকেই আবেদন করতে পারেন Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকার জন্য, ২৯৪টি ক্যাম্প হচ্ছে রাজ্যে
Recommended image5
Now Playing
Maha Shivratri: শিবলিঙ্গে জল ঢেলে শিবরাত্রি পালন যোগী আদিত্যনাথের! দেখুন
Related Stories
Recommended image1
মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা
Recommended image2
আজ থেকেই আবেদন করতে পারেন Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকার জন্য, ২৯৪টি ক্যাম্প হচ্ছে রাজ্যে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved