Durgapur rape case:দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নতুন আপডেট। তবে এখনও পুলিশের কাছে অনেক কিছুই স্পষ্ট নয়। কারণ এটি ধর্ষণ না গণধর্ষণ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। জেরা চলছে।
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নতুন আপডেট। তবে এখনও পুলিশের কাছে অনেক কিছুই স্পষ্ট নয়। কারণ এটি ধর্ষণ না গণধর্ষণ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে পুলিশ এখনও মিসিং লিঙ্ক খুঁজছে। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতদের।
25
গ্রেফতার ৬
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে সবমিলিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যারমধ্যে ১জন সহপাঠী। নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতারের পর কেটে গেছে ৫ দিন। কিন্তু এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় অনেককিছু। সেগুলি খুঁজছে পুলিশ।
35
বয়ানে ফারাক
পুলিশ সূত্রের খবর, সহপাঠীকে হেফাজতে নিয়ে ৫ দিন ধরে টানা জেরা করা হয়েছে। কিন্তু আগের ধৃতদের সঙ্গে সহপাঠীর বয়ানের বিস্তর ফারাক রয়েছে। তাতেই পুলিশের ধ্বন্দ্ব রয়েছে। সেই কারণেই পুলিশ মিসিং লিঙ্ক খুঁজছে।
কলেজ সূত্রের খবর, ওই রাতে ৭.৫৮ মিনিটে ছাত্রী ও সহপাঠী ছাত্র দু’জনে একসঙ্গে ক্যাম্পাস থেকে বের হন। ছাত্রটি ৮.৪২ মিনিটে ক্যাম্পাসে ফিরে আসেন। ক্যাম্পাসে ঘুরে আবার ৮.৪৮ মিনিটে ছাত্রটি বের হন। ৯.২৯ মিনিটে ছাত্রী ও ছাত্র দু’জনে ক্যাম্পাসে ফিরে আসেন। ৯.৩১ মিনিটে হস্টেলে চলে যান ছাত্রীটি। গভীর রাতে ধর্ষণের অভিযোগ হয়। পুলিশ জানার চেষ্টা করছে সহপাঠী দ্বিতীয়বার ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রায় ৪০ মিনিট পর ছাত্রীকে সঙ্গে নিয়ে ফেরেন। এই ৪০ মিনিটে কি ঘটেছিল? নির্যাতিতা, সহপাঠী ও গ্রামের পাঁচ যুবকের বয়ান মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও তাঁদের বয়ানে বিস্তর অমিল।
55
ছাত্রীর বর্তমান অবস্থা
নির্যাতিতা তরুণীকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোস্টেলে যাননি। পুলিশ সূত্রের খবর কড়া নিরাপত্তায় দুর্গাপুরেই একটি ভাড়াবাড়িতে রয়েছেন। সেখানে পুলিশের নজরদারি রয়েছে। অন্যদিকে নির্যাতিতার পরিবার তাঁকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চায়।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.