Regional Forensic Science Laboratory, Jalpaiguri: উত্তরবঙ্গের (North Bengal) একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান হল জলপাইগুড়ির আঞ্চলিক ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার। এই প্রতিষ্ঠানের কাজকর্ম যাতে আরও ভালোভাবে হয়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

DID YOU
KNOW
?
ডাঃ বিধান চন্দ্র রায়
পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের অনেক উল্লেথযোগ্য কাজের অন্যতম ফরেন্সিক ল্যাব।

Forensic Science: দ্রুত অপরাধের তথ্য, নমুনা সংগ্রহ করতে ভ্রাম্যমাণ ল্যাব। অপরাধ বিজ্ঞানী ড: মৌসুমী রক্ষিতের হাত ধরে ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান জলপাইগুড়ির আঞ্চলিক ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার (Regional Forensic Science Laboratory, Jalpaiguri)। সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের করা অপরাধ বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে বিচারের অধীনে এনে প্রকৃত সাজা দিয়ে নিজের দায়িত্ব পালন করে চলে এই প্রতিষ্ঠান। তবে সাধারণ মানুষের সঙ্গে বিশেষত এই গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কে অগামী প্রজন্মকে তৈরি করতে এই প্রথম জলপাইগুড়ি স্থিত রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবের পক্ষ থেকে সদ্য অতিক্রান্ত প্রজাতন্ত্র দিবসকে (Republic Day 2026) সামনে রেখে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে উত্তরবঙ্গের আটটি জেলার অপরাধ এবং অপরাধীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চিহ্নিত করার দায়িত্বপ্রাপ্ত বঙ্গতনয়া অপরাধ বিজ্ঞানী ড: মৌসুমী রক্ষিত জানান, 'ফরেন্সিক সায়েন্স অপরাধী এবং অপরাধের ধরনকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে, আগামী দিনেও এই বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যে কারণে এবার প্রজাতন্ত্র দিবসে আমরা একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। যার মধ্যে দিয়ে আগামী প্রজন্ম এই বিভাগটি সম্পর্কে অবগত হতে পারে।'

সাধারণ মানুষকে ক্রাইম সিনে প্রবেশ না করার আবেদন

সাধারণ মানুষের উদ্দেশ্যে ড: মৌসুমী রক্ষিত বলেছেন, 'আমাদের পক্ষ থেকে প্রতিটি নাগরিকের কাছে একটি আবেদন, কোনও পরিস্থিতিতেই কোনো ক্রাইম সিনে অযথা প্রবেশ করবেন না। এতেই ব্যাহত হয় প্রকৃত তথ্য সংগ্রহ, নষ্ট হয় তথ্য।' এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে কোনও অপরাধমূলক ঘটনার ফার্স্ট রেসপন্ডার হলাম আমরা। অথচ বর্তমানে ফরেন্সিক বিশেষজ্ঞদের পৌঁছনোর আগেই অনেকেই সেই ঘটনাস্থলে প্রবেশ করে ফেলেন। এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে।’

ডাঃ বিধান চন্দ্র রায়ের স্বপ্নের প্রতিষ্ঠান

১৯৫২ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় (Dr. Bidhan Chandra Roy) ইচ্ছে প্রকাশ করলেন বিচার বিভাগের অন্যতম সহযোগী ফরেন্সিক বিভাগ স্থাপিত করতে হবে। হাতের কাছেই পেয়েও গেলেন অপর এক বাঙালি কৃতী সন্তান ড: ষষ্ঠী চৌধুরীকে। সেই থেকে আজও ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা ফরেন্সিক বিভাগের মুকুট মাথায় নিয়ে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা এবং উত্তরবঙ্গের আটটি জেলার জন্য স্থাপিত জলপাইগুড়ি রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।