হয় খুব বৃষ্টি, না হয় ভ্যাপসা গরম। দিনভর মেঘ-রোদের লুকোচুরি। ঘরে বাইরে অতিষ্ট হওয়ার মত অবস্থা। দিনভর হাঁসফাস গরম বৃষ্টি না হলেই। আর বৃষ্টি হওয়ার সময় শীত শীত ভাব। আকাশের বাতাসে জানান দিচ্ছে এটাই শরৎকাল। কিন্তু বাঙালি অতিষ্ট আবহাওয়ার এই খামখেয়ালিপায়।
26
বৃষ্টিহীন কয়েক দিন
গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা উর্ধ্বগামী। এই অবস্থায় বৃষ্টি কবে আসবে সেই কথাই ফিরছে মানুষের মুখে মুখে।
36
কলকাতা তাপমাত্রা
আলিরপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি। তবে এদিনও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাড়তে পারে আপেক্ষিক আদ্রতা। অর্থাৎ অস্বস্তি বাড়়বে। তবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কমতে পারে তাপমাত্রা। সেই সময়ই কিছুটা হলেও কমতে পারে অস্বস্তি। তবে এখনই পুরোপুরি অস্বস্তি কাটার মত পরিস্থিতি তৈরি হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.