CV Ananda Bose: কথামতো কাজ! মধ্যরাতেই ‘অ্যাকশন’ নিলেন রাজ্যপাল, মুখবন্ধ খামে কী রয়েছে?

Published : Sep 10, 2023, 08:14 AM IST
West bengal governor cv ananda bose

সংক্ষিপ্ত

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরালো কটাক্ষের পর ‘অ্যাকশন’ দেখার জন্য শনিবার মধ্যরাত পর্যন্ত ‘অপেক্ষা’ করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কথামতোই ‘অ্যাকশন’ নিলেন তিনি। 

‘অ্যাকশন’ দেখার জন্য শনিবার মধ্যরাত পর্যন্ত ‘অপেক্ষা’ করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মধ্যরাত হওয়ার আগেই শনিবার রাত পৌনে বারোটা নাগাদ তিনি বিশেষ বার্তা পাঠালেন নবান্নে। অপর একটি বার্তা পৌঁছেছে দেশের কেন্দ্র সরকারের কাছেও। মুখবন্ধ খামে গোপন বার্তা পাঠিয়ে ‘অ্যাকশন’ নিয়েছেন বোস। কিন্তু, কী রয়েছে সেই মুখবন্ধ খামের ভেতর?

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের সংঘাত বেশ কিছু দিন অব্যাহত। সম্প্রতি সেই সংঘাত আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল বোস। এ প্রসঙ্গে, শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে সরাসরি বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোনও বিশ্ববিদ্যালয় রাজভবনের কথা মতো চললে, আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, রাজ্যপাল রাজ্যে ‘হুমকির বাতাবরণ’ তৈরি করছেন, ‘হাড় হিম করার ঠান্ডা সন্ত্রাস’ তৈরি করছেন। তাঁর বক্তব্যের পরেই, শনিবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।” তাঁর সেই বক্তব্যের পরেই শনিবার মধ্যরাতের চিঠি নিয়ে রাজ্য প্রশাসনে বাড়ছে চাপানউতোর। তবে, মুখবন্ধ করা খামের ভেতর কী রয়েছে, সে সম্পর্কে কিছুই জানায়নি রাজভবন।

আরও পড়ুন-

Kar Kache Koi Moner Kotha: শ্রীতমা কি অপরাজিতা আঢ্যকে নকল করছেন? ‘পুতুল’ আর ‘পারি’-র মধ্যে তুলনা টানছেন দর্শকরা
Weather News: ভ্যাপসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, আবহাওয়ায় স্বস্তি নেই দুই বঙ্গেই
Rocky Aur Rani Kii Prem Kahaani: ভরপুর যৌনতায় মগ্ন রণবীর-আলিয়া, 'রকি অউর রানি..' সিনেমার বাদ দেওয়া দৃশ্যে ডামাডোল

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আনন্দপুরের ঘটনায় শেষ সব আনন্দ! চোখের জলে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ময়নার ২ পরিবার
কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী