আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের উপর একটি উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত এবং একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় রাজ্যে মেঘভাঙা ও লাগাতার বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলা জানিয়েছে হাওয়া অফিস।
25
সক্রিয় মৌসুমি বায়ু
বর্তমানে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের দেড় কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দুই বঙ্গেই জোরালো বৃষ্টিপাত হচ্ছে।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো পার্বত্য জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ধস নামা ও নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
55
কী বলছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অবিরত বৃষ্টির ফলে নিচু এলাকাগুলোতে জল জমে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের নিচু রাস্তাগুলোতে সাময়িক জলজট সৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.