আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (West Bengal Rain Alerts)। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ প্রতি ঘণ্টা কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।
27
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
37
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি?
ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। ফের রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
কলকাতায় আজ, বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মেঘলা আকাশের সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
57
কবে থেকে ফিরবে শুস্ক আবহাওয়া?
বৃহস্পতিবার থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রিও ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা - ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে, আর্দ্রতা-জনিত অস্বস্তি জারি থাকবে।
67
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে থাকবে। আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে বেশি।
77
উত্তরবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.