- Home
- India News
- LPG Gas Online Booking: ঘরে বসে এবার হোয়াটসঅ্যাপে বুকিং করা যাবে এলপিজি সিলিন্ডার, জানুন নয়া নিয়ম
LPG Gas Online Booking: ঘরে বসে এবার হোয়াটসঅ্যাপে বুকিং করা যাবে এলপিজি সিলিন্ডার, জানুন নয়া নিয়ম
LPG Gas Cylinder: এখন থেকে ঘরে বসেই ফোন কল নয়, হোয়াটসঅ্যাপেই বুক করতে পারেন গ্যাস সিলিন্ডার। কীভাবে বুকিং করবেন? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপে মহার্ঘ্য এলপিজি, রান্নার গ্যাস
আমেরিকা-ইজরায়েল (America Israel) এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ ঘনীভূত হয়েছে। এই সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। আর এর সরাসরি প্রভাব পড়ল ভারতের সাধারণ মানুষের পকেটে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডার প্রতি একধাক্কায় ৬০ টাকা দাম বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির পাশাপাশি সিলিন্ডার বুকিংয়ের নিয়মেও বড় বদল আনা হয়েছে। এখন থেকে পরবর্তী সিলিন্ডারের জন্য ২১ দিনের পরিবর্তে ২৫ দিন অন্তর বুকিং করা যাবে।
রান্নার গ্যাসের আকাল
বাজারে রান্নার গ্যাসের জোগানে টান পড়ার আশঙ্কা দেখা দিলেই ডিলার বা এজেন্সিগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই পরিস্থিতিতে শোরুমে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা এড়াতে গ্রাহকদের ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন আর সশরীরে উপস্থিত না হয়েও বাড়িতে বসেই অত্যন্ত সহজে বুক করা যাচ্ছে রান্নার গ্যাস। গ্যাস বুকিংয়ের (Online Gas Booking) প্রক্রিয়াকে আরও সহজতর করতে তেল সংস্থাগুলো একাধিক সুবিধা নিয়ে এসেছে
ভিড় এড়াতে ভরসা এখন হোয়াটসঅ্যাপ ও মিসড কল
হোয়াটসঅ্যাপ বুকিং: প্রতিটি গ্যাস সংস্থার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। সেখানে শুধুমাত্র একটি 'Hi' লিখে বা 'Book' টাইপ করে পাঠিয়ে দিলেই বুকিং হয়ে যায়।
মিসড কল সুবিধা: স্মার্টফোন না থাকলেও চিন্তার কিছু নেই। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে একটি মিসড কল দিলেই সিলিন্ডার বুক হয়ে যাবে।
এসএমএস বা ফোন কল: এছাড়াও প্রথাগত এসএমএস বা আইভিআরএস (IVRS) কলের মাধ্যমেও বুকিং করার সুবিধা আগের মতোই বজায় থাকছে।
গ্যাস সিলিন্ডার বুকিং এখন আরও সহজ
রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ার চিন্তায় আর গ্রাহকদের দুশ্চিন্তা করতে হবে না। গ্রাহক পরিষেবাকে আরও উন্নত ও সহজলভ্য করতে ইন্ডিয়ান অয়েল (Indane Gas) নিয়ে এসেছে একাধিক আধুনিক পদ্ধতি। এখন বাড়িতে বসেই সামান্য একটি টেক্সট মেসেজ বা মিসড কলের মাধ্যমে মুহূর্তের মধ্যেই বুক করা যাবে আপনার এলপিজি সিলিন্ডার।
গ্রাহকরা এখন প্রধানত তিনটি সহজ উপায়ে গ্যাস বুক করতে পারবেন:
হোয়াটসঅ্যাপের মাধ্যমে (WhatsApp): ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন হোয়াটসঅ্যাপেই সম্ভব গ্যাস বুকিং। গ্রাহককে তার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৫৮৮৮ ৮৮৮২৪ নম্বরে ইংরেজিতে 'REFILL' লিখে পাঠাতে হবে।
মিসড কল পরিষেবা (Missed Call): যারা ইন্টারনেটে অভ্যস্ত নন, তাদের জন্য রয়েছে মিসড কল সুবিধা। শুধুমাত্র ৮৪৫৪৯ ৫৫৫৫৫ নম্বরে একটি মিসড কল দিলেই বুকিং নিশ্চিত হয়ে যাবে।
IVRS এবং SMS পরিষেবা: এছাড়াও প্রচলিত পদ্ধতিতে ৭৭১৮৯ ৫৫৫৫৫ নম্বরে ফোন করে অথবা এসএমএস পাঠিয়েও গ্রাহকরা তাদের সিলিন্ডার বুক করতে পারবেন।
ঘরে বসেই বুক করুন এইচপি গ্যাস
বর্তমান ব্যস্ততার যুগে গ্রাহকদের সুবিধার্থে এলপিজি সিলিন্ডার বুকিং প্রক্রিয়া আরও সহজতর করেছে এইচপি গ্যাস (HP Gas)। এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বা এজেন্সিতে গিয়ে বুকিং করার প্রয়োজন নেই; আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই সেরে নিতে পারেন সব কাজ। এইচপি গ্যাসের সিলিন্ডার বুক করার তিনটি সহজ উপায় রয়েছে-
হোয়াটসঅ্যাপের মাধ্যমে HP Gas Cylinder বুকিং
হোয়াটসঅ্যাপের মাধ্যমে (WhatsApp Booking): আপনার ফোনের কন্টাক্ট লিস্টে 92222 01122 নম্বরটি সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে কেবল 'Hi' লিখে পাঠান। চ্যাটবটের নির্দেশিকা অনুসরণ করে সহজেই বুকিং হয়ে যাবে।
মিসড কল পরিষেবা (Missed Call): যারা ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ্য নন, তাদের জন্য রয়েছে মিসড কল সুবিধা। আপনার নথিভুক্ত মোবাইল নম্বর থেকে 94936 02222 নম্বরে একটি মিসড কল দিলেই আপনার সিলিন্ডার বুক হয়ে যাবে।
মোবাইল অ্যাপ ও অনলাইন পেমেন্ট: ডিজিটাল পেমেন্টের জন্য গ্রাহকরা 'HP Pay' অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও জনপ্রিয় প্ল্যাটফর্ম Amazon বা Paytm-এর মাধ্যমে বুকিং এবং পেমেন্ট—দুই কাজই একসাথে করা সম্ভব।
ভারত গ্যাস বুকিং এখন আরও সহজ
হোয়াটসঅ্যাপের মাধ্যমে: ভারত গ্যাসের অফিসিয়াল নম্বর ১৮০০২২৪৩৪৪ (1800224344)। গ্রাহকদের এই নম্বরে শুধু একটি 'Hi' লিখে পাঠাতে হবে। এরপর চ্যাটবটের নির্দেশনা অনুসরণ করে সহজেই বুকিং সম্পন্ন করা যাবে।
আইভিআরএস (IVRS) কলিং: যারা ফোনের মাধ্যমে বুক করতে পছন্দ করেন, তারা ৭৭১৫০১২৩৪৫ (7715012345) অথবা ৭৭১৮MDE১২৩৪৫ (7718012345) নম্বরে কল করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্যাস বুক করতে পারবেন।
এসএমএস পরিষেবা: সাধারণ মোবাইল ফোনের মাধ্যমে বুকিং করতে চাইলে মেসেজ বক্সে গিয়ে 'LPG' টাইপ করে পাঠিয়ে দিন ৭৭১৫০১২৩৪৫ নম্বরে।

