West Bengal Weather: উত্তর বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গ জুড়ে ফের দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর জেরে রাজ্যে ফের বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। এই আবহাওয়া উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই প্রভাব ফেলবে। উত্তরবঙ্গে এমনিতেই বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে সকালে রোদ থাকলেও বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। সপ্তাহান্তে এমনই আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।
26
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতরের মতে, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।
36
উত্তরে প্রবল বর্ষণের আশঙ্কা
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একটানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। তাই প্রশাসন বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলেছে।
দক্ষিণবঙ্গে বর্ষার ঝোড়ো ব্যাটিং শুরু হতেই আবহাওয়ার ভোলবদল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও আশেপাশের জেলাগুলির জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
56
উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। জারি কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনি থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় অতি ভারী থেকে 'অতি প্রবল' বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।
66
কলকাতার তাপমাত্রা এবং আবহাওয়ার আপডেট
লক্ষ্মীবারে সকাল থেকেই কলকাতা সহ শহরতলিতে বর্তমান তাপমাত্রা ৩৬°C-র কাছাকাছি। তবে আর্দ্রতার কারণে এটি ৪৮°C-এর মতো অনুভূত (feels like) হচ্ছে। বৃহস্পতিবার সারাদিন আকাশ প্রধানত মেঘলা (mostly cloudy) রয়েছে। আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯°C পর্যন্ত পৌঁছাতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির (thunderstorm) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.