Venezuela Earthquake News: ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা। দেশজুড়ে স্কুল-কলেজ, বিমানবন্দর, অফিস বন্ধ করে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Venezuela Earthquake News:  দিনের ব্যস্ত সময়েভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প। পর পর দু'বার কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫ এবং ৭.২। এই জোড়া ঝটকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং, রাস্তায় ফাটল ধরেছে। প্রাথমিক অনুমান, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে থাকতে পারে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে এই জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলা জুড়ে স্কুল-কলেজ, বিমানবন্দর, বাস পরিষেবা এবং অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। বিভিন্ন জায়গায় জোরকদমে উদ্ধারকাজ চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, দেশের বেশিরভাগ প্রদেশেই ভূমিকম্প হয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং আরও খারাপ খবর আসছে। দেশের প্রধান বিমানবন্দর, সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত সমস্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট রড্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি দেশের মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, 'এই কঠিন সময়ে আমাদের একজোট হয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে হবে'। 

স্বাস্থ্য পরিষেবা চালু রাখার নির্দেশ

দেশের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটিতে থাকা সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। যারা দূরে আছেন, তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসে। বেশিরভাগ মৃত্যুও সেখানেই হয়েছে বলে খবর। ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ প্রথম ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল মোরান শহরের পশ্চিমে। প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। কারাকাস শহরের একটি ২২ তলা বিল্ডিং-সহ বহু বাড়িঘর ভেঙে পড়েছে। চারিদিকে মানুষের আর্তনাদ আর কান্নার রোল। প্রাণ বাঁচাতে বহু মানুষ বাড়ি ছেড়ে খোলা জায়গায় ও রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৭০০ জন আহত হওয়ার খবর মিলেছে এবং নিহত অন্তত ৩২ জন। দেশের পরিকাঠামো প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। নিরাপত্তার কারণে বিমানবন্দর-সহ একাধিক পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।