West Bengal Weather: বৈশাখের শুরুতেই কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা, কবে নামবে স্বস্তির বৃষ্টি?

Published : Apr 15, 2026, 11:42 AM IST

West Bengal Weather Forecast: বৈশাখের শুরুতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম। সপ্তাহের শুরুতেই গরমের দাপটে নাজেহাল অবস্থা। সারা সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? কবে নাগাদ নামবে বৃষ্টি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের কলকাতার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিকে কাঠফাটা রোদে হাঁসফাঁস করা গরম, অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিন ঠিক এমনই খামখেয়ালি আবহাওয়ার সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

26
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর,  একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েক দিন অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে:

36
কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ এপ্রিল এই জেলাগুলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। 

56
তাপমাত্রার পূর্বাভাস

 আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ দিনে রাজ্যের জেলাগুলিতে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) আরও প্রায় ২° সেলসিয়াস বাড়তে পারে। এরপর পরবর্তী ৫ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। জনসাধারণের জন্য সতর্কতা ও পরামর্শ

66
লু-এর সতর্ক বার্তা

তীব্র গরম ও আর্দ্রতার কারণে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে:- সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত একটানা রোদে কাজ করা এড়িয়ে চলুন। তৃষ্ণা না পেলেও প্রচুর পরিমাণে জল পান করুন যাতে শরীরে জলশূন্যতা (Dehydration) তৈরি না হয়। বজ্রপাতের সময় খোলা মাঠে না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories