Pakistan Hotel Bill News: আন্তর্জাতিক পর্যায়ের মিটিং ডাকলেও হোটেলের বিল মেটাতে অপরাগ আয়োজক দেশ পাকিস্তান। বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের। কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Pakistan Hotel Bill News: ভাঁড়ে মা ভবানী দশা। সামান্য হোটেলের বিল মেটানোর ক্ষমতা নেই পাকিস্তানের। তারা আবার ইরান-আমেরিকা সংঘাতে মধ্যস্থতা করবে! নেটপাড়াজুড়ে খালি এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কারটা কী? নেপথ্যে রয়েছে-হোটেল বিল! হ্যাঁ ঠিকই পড়েছেন। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্য চলা সংঘাত মেটাতে ইসলামাবাদে দুই পক্ষকে নিয়ে একটি মিটিংয়ে বসেছিল পাকিস্তান সরকার। সেই বৈঠকটি হয়েছিল ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে। সূত্রের খবর, এই হোটেলে বসেই আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও হোটেলের বিল এখনও পরিশোধ করেনি পাক সরকার (Pakistan News)। তবে বিলের পরিমাণ ঠিক কত টাকা বা আন্তর্জাতিক মাপের এই বৈঠকে পাকিস্তান সরকারকে কত শতাংশ বিল পরিশোধ করতে হবে সেই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও বিশদ তথ্য মেলেনি।

হোটেলের বিল মেটাতে অপরাগ পাকিস্তান সরকার:-

এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে বর্তমানে উত্তাল পাকিস্তানের রাজনীতি। অভিযোগ উঠেছে, যে বিলাসবহুল সেরেনা হোটেলে (Serena Hotel) এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছিল। পাকিস্তান সরকার সেই হোটেলের পাওনা বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে ভিন্ন ভিন্ন অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানে সরকারিভাবে এখনও কোনও চূড়ান্ত সত্যতা নিশ্চিত করা হয়নি।

হোটেল বিল নিয়ে বিতর্ক: 

গত ১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়া উচ্চপর্যায়ের আলোচনা সভাকে ঘিরে যখন আন্তর্জাতিক মহলে নতুন কূটনৈতিক সম্ভাবনার আশা জাগছিল, ঠিক তখনই এক নেতিবাচক বিতর্কে মূল আলোচনা আড়ালে পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, যে হোটেলে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল, তার বকেয়া পাওনা পরিশোধ নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা।

মূল ঘটনা ও বিতর্ক

সূত্রের খবর, সম্মেলনের শেষ দিকে হোটেলের মালিককে স্বয়ং হস্তক্ষেপ করতে হয় বকেয়া অর্থ আদায়ের জন্য। তবে এই দাবি ঘিরে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। এমনকি বেশ কিছু ভিন্ন বর্ণনা এই অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে।

প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন

এই বিষয়ে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গভীর আর্থিক সংকটেরই বহিঃপ্রকাশ। সমালোচকদের মতে, একটি বড় মাপের আন্তর্জাতিক ইভেন্টে এই ধরনের "প্রাথমিক স্তরের ব্যর্থতা" চরম লজ্জাজনক। এটি আয়োজকদের প্রশাসনিক দক্ষতা এবং পূর্বপ্রস্তুতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।