West Bengal Weather: ভরা জ্যৈষ্ঠেও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখির পূর্বাভাস, ভাসবে এই জেলাগুলি

Published : May 28, 2026, 06:35 AM IST

West Bengal Weather: বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির তীব্রতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বড়সড় মোড় নিতে চলেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর কিছু জেলার জন্য চরম সতর্কতা জারি করেছে। 

25
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড়ের গতিবেগ (৬০-৭০ কিমি/ঘণ্টা)। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস ও এই ঝোড়ো হাওয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

35
অন্যান্য জেলার আবহাওয়া ও সতর্ক বার্তা

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ২৮ ও ২৯ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা সাময়িকভাবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এই দুই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। জলপাইগুড়ি জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। সমগ্র উত্তরবঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ ও ২৯ মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাসহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

55
তাপমাত্রা ও অস্বস্তিকর আবহাওয়া

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হয়েছে, যেখানে কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এই অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে আশার কথা এই যে, আগামী ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যার ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে আগামী ৩০ মে থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। এবং ১ জুন থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories