MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Suvendu Adhikari: বর্ষার আগেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ! আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সচিবদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: বর্ষার আগেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ! আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সচিবদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: বাংলার মসনদে বসার পর থেকেই একের পর এক মাস্টারস্ট্রোক করেই চলেছেন নব নির্বাচিুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাংলার স্বার্থে রাজ্যের সব দফতরের সচিবদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিনি। কী কথা হলো বৈঠকে? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 26 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যের উন্নয়নে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক শুভেন্দু অধিকারীর
Image Credit : chatgpt

রাজ্যের উন্নয়নে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক শুভেন্দু অধিকারীর

নবান্নে সব দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আটকে থাকা প্রধানমন্ত্রী আবাস ও আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে দ্রুত চালুর কড়া নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে ৫০-৫০ যৌথ অর্থায়নে কেন্দ্রের সঙ্গে সেচ দফতরকে কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যবাসীর স্বার্থে মাস্টাস্ট্রোক শুভেন্দুর
Image Credit : ANI

রাজ্যবাসীর স্বার্থে মাস্টাস্ট্রোক শুভেন্দুর

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীর স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার ফের নবান্নে সব দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, একাধিক প্রকল্পের রূপ রেখা নিয়ে আলোচনা হয় বৈঠকে। কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত করতে হবে। সব দফতরের সচিবদের স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের আমলে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে ছিল একাধিকবার সেই জন্য কেন্দ্র সরকার টিমও পাঠিয়েছিল বাংলাতে।

Related Articles

Related image1
Neelam Meena News: মনোজ আগরওয়ালের উত্তরসূরি নিয়োগ, নীলম মীনার হাতে রাজ্যের নতুন সিইও-র দায়িত্ব
Related image2
Tmc Leader Lakkhir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় তৃণমূল নেতা, ব্যাপক শোরগোল পশ্চিম মেদিনীপুরে
35
আটকে থাকা প্রকল্প দ্রুত চালুর নির্দেশ
Image Credit : X

আটকে থাকা প্রকল্প দ্রুত চালুর নির্দেশ

আগের সরকার যেগুলোর নামও বদলে দিয়েছিল। কেন্দ্রের সেই প্রকল্পগুলোকে এবার দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা আয়ুষ্মান ভারত সব প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে। বৈঠকে সচিবদের পাশাপাশি ছিলেন প্রজেক্ট ডিরেক্টররা। ২২ জুন রাজ্য বাজেট। তার আগে বণিক মহলের পরামর্শ নিতে হবে সচিবদের, এমনটাই সূত্রের খবর। সচিবদের বৈঠকে উঠে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ।

45
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় পদক্ষেপ
Image Credit : ANI

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় পদক্ষেপ

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের সঙ্গে কথা বলতে বলার নির্দেশ। সেচ দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য ৫০ শতাংশ টাকা দেবে, ৫০ শতাংশ টাকা দেবে কেন্দ্র। এই পলিসি নিয়েই কেন্দ্রের সঙ্গে কথা বলতে নির্দেশ সেচ দফতরকে। কেন্দ্রের কর্মসূচির অধীনেই ঘাটাল মাস্টারপ্ল্যান করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

55
ফের সচিবদের সঙ্গে বৈঠকের বার্তা
Image Credit : ANI

ফের সচিবদের সঙ্গে বৈঠকের বার্তা

আগামী ৬ জুন মিলন মেলায় আবার সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সূত্রের খবর, সোমবার নবান্ন সচিবদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরজি কর নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রীর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC vs TMC: এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক
Recommended image2
Cal HC On School Teachers: শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে জনগণনা করানো নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের, রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ
Recommended image3
শিল্প আনতে জমি অধিগ্রহণ নয়, ‘ল্যান্ড পুলিং’-র পথে সরকার, শেয়ার পাবেন জমি মালিকরা
Recommended image4
WB Weather Update: স্বাধীনতা দিবসে দুর্যোগের মেঘ? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ‘হলুদ সতর্কতা’! ভিজবে উত্তরবঙ্গও
Recommended image5
Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
Related Stories
Recommended image1
Neelam Meena News: মনোজ আগরওয়ালের উত্তরসূরি নিয়োগ, নীলম মীনার হাতে রাজ্যের নতুন সিইও-র দায়িত্ব
Recommended image2
Tmc Leader Lakkhir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় তৃণমূল নেতা, ব্যাপক শোরগোল পশ্চিম মেদিনীপুরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved