ছুটে আসছে ঘুর্ণিঝড়! আজ থেকেই কি বৃষ্টি শুরু বাংলায়? চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত রাজ্যে

Published : Nov 15, 2026, 07:06 AM IST

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির। রবিবার ও সোমবার বাংলার আবহাওয়া শুষ্ক থাকলেও ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

PREV
16
ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলাবে আবহাওয়া! রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি হয়েছে একাধিক রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৮ ও ১৯ নভেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হবে, তা নিয়েও বাড়ছে কৌতূহল। বাংলায় কি আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, নাকি অন্য রাজ্যের দিকে এগোবে সেটি?

26
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত শুষ্ক থাকবে। আপাতত বজায় থাকবে শীতের হালকা আমেজ। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

36
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ

তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

46
উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাহাড়ি জেলাগুলিতে ঠান্ডার দাপট বাড়তে পারে।

56
কবে থেকে বৃষ্টি?

আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৮ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

66
আবহাওয়ার আপডেট

১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখার পাশাপাশি আগামী কয়েক দিন আবহাওয়ার আপডেট জেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories