উত্তরবঙ্গে যখন আকাশ ভাঙা বৃষ্টি, দক্ষিণবঙ্গ তখন তীব্র গরমে পুড়ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম এখনই কমবে না। এই মাসের শেষেই বর্ষা ভারতে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বৃষ্টি শুরু হবে।
উত্তরবঙ্গে চলছে আকাশ ভাঙা বৃষ্টি। এদিকে দক্ষিণের জেলাগুলো হাঁসফাঁস করছে গরমে। শেষ দুই-তিন দিনে বিস্তর বেড়ে চলেছে গরম। এই গরমে হাঁসফাঁস করছে সকলে। এবার এই গরমের মাঝে আবহাওয়া নিয়ে এল বিরাট স্বস্তি।
25
হাওয়া অফিস সূত্রে খবর, এবার ভিজতে চলেছে দক্ষিণের জেলাগুলো। তবে, গরম সেভাবে কম হবে না বলে খবর। জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা। সূত্রের খবর, আগামী কয়েকদিন ধরে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তাপমাত্রার কোনও বদল হবে না। গরম এখনই যাবে না।
35
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শনিবারের মধ্যে আন্দামানে বর্ষার আগমন ঘটে যাবে। সেই সঙ্গে হবে তুমুল ঝড়। আজ বিভিন্ন জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। আজ কলকাতাতেও হতে পারে বৃষ্টি। তবে.,
সূত্রের খবর, এই মাসের শেষ সপ্তাহে কেরালার মধ্য দিয়ে বর্ষা ভারতে প্রবেশ করতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ৩০ মে বা ১ জুনের মধ্যে কেরল আসে। এবার তার আগেই ঢুকেছে বর্ষা। এর প্রভাবে আজ থেকে হবে বৃষ্টি।
55
আজ শনিবার উত্তর বঙ্গেও হতে পারে তুমুল বৃষ্টি। কমলা সতর্কতা জারি হয়েছে আলিপুরদুর ও জলপাউইগুড়িতে। আজ এই সকল এলাকায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.