শুক্র সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি, কবে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা? তারিখ জানাল আবহাওয়া দফতর

Published : May 15, 2026, 10:23 PM IST

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম ও অস্বস্তি। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কবে মিলবে বৃষ্টির স্বস্তি এবং কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, তা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

PREV
18

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে অস্বস্তিকর গরম। সকাল থেকেই চড়া রোদ এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। তার সঙ্গে ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে।

28

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই আলাদা। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টির দেখা না মেলায় বাড়ছে অস্বস্তি।

38

এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, কবে কমবে গরম? কবে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে? এই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

48

আবহাওয়াবিদদের মতে, সাধারণত ১ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ ঘটে। তবে এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। IMD সূত্রে খবর, ২৬ মে নাগাদ কেরলে বর্ষা প্রবেশ করতে পারে।

58

যদিও দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকলে এবার কিছুটা আগেও বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

68

হাওয়া অফিস বলছে, আগামী ১৬ মে নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত বাংলায় বর্ষা ঢুকতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করা হচ্ছে।

78

এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোথাও কোথাও বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তি দিতে পারে।

88

এখন দক্ষিণবঙ্গের মানুষের নজর বর্ষার দিকেই। কারণ টানা ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে পারে একমাত্র মৌসুমি বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার রাতে ঝড়বৃষ্টি হয়। তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পান মানুষ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অংশে বেশ ঝড় বৃষ্টি শুরু হয় শুক্রবার সন্ধ্যায়।

Read more Photos on
click me!

Recommended Stories