KKR vs RCB: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে বুধবার, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (kkr vs rcb)। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন সবার প্রিয় কিং কোহলি।
KKR vs RCB: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে বুধবার, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (kkr vs rcb)। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি (royal challengers bengaluru vs kolkata knight riders players)। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন সবার প্রিয় কিং কোহলি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাজিমাৎ বেঙ্গালুরুর
তবে এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শুরু হতে খানিকটা দেরি হয়। তবে আম্পায়াররা সিদ্ধান্ত নেন, পুরো ২০ ওভারই খেলা হবে। সেই মতো টসও হয়। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। এই ম্যাচ আদতে কলকাতার সামনে কার্যত, ডু অর ডাই ম্যাচ ছিল। লড়াইতে টিকে থাকতে গেলে, এই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে। যদিও দিনের শেষে হারই সঙ্গী হল। কোনও লড়াইটাই কাজে এল না। অন্যদিকে, দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে খেলতে নামছে। ফলে, আত্মবিশ্বাসের দিক দিয়ে কলকাতা এবং বেঙ্গালুরু, দুই দলই এগিয়ে থেকে শুরু করে। পাশাপাশি আরসিবি-রও লক্ষ্য ছিল, প্লে-অফ। তাই তারাও জিততেই মাঠে নামে এবং ম্যাচ জিতেই মাঠ ছাড়ল।

আর এই জয়ের পিছনে সবথেকে বড় অবদান রাখলেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে আরসিবি। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং ফিন অ্যালেন, দুজনই ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে লড়াকু ইনিংস উপহার দেন অঙ্গকৃষ রঘুবংশী। ৪৬ বলে ৭১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। অন্যদিকে, ক্যামেরন গ্রিনের সংগ্রহে ৩২ রান এবং রিঙ্কু সিং-এর ঝুলিতে ২৯ বলে ৪৯ রান। তিনি শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন। স্ট্রাইক রেট ১৬৮.৯৭।
বিধ্বংসী সেঞ্চুরি কোহলির
বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড এবং রাসিখ সালাম দার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাকব বেথেলের উইকেট হারায় আরসিবি। তিনি করেন মাত্র ১৫ রান। দেবদূত পাডিক্কাল ৩৯রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক রজত পাতিদার করেন ১১ রান, টিম ডেভিডের ঝুলিতে ২ রান এবং জীতেশ শর্মার সংগ্রহে ৮ রান। তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। অনবদ্য ব্যাটিং এবং অসাধারণ ব্যাটিং দক্ষতার প্রমাণ রাখলেন কোহলি।
আবারও সেই স্বমহিমায় এবং পরিচিত অ্যাটিটিউডের সঙ্গেই। কখনও স্টেপ আউট করে, আবার কখনও স্ট্রেট ড্রাইভে বলকে সোজা বাউন্ডারির বাইরে পাঠালেন। উপহার দিলেন ৬০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস। নিঃসন্দেহে দুরন্ত ব্যাটিং। বিরাটের ইনিংসে ছিল ১১টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৭৫.০০। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।

১৯.১ ওভারে, ৪ উইকেট হারিয়েই ১৯৪ রান তুলে নেয় আরসিবি। কলকাতার হয়ে ৩টি উইকেট নেন কার্তিক ত্যাগী এবং ১টি উইকেট সুনীল নারিনের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের সেরা বিরাট কোহলি।
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার-ব্যাটার), রভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী
ইমপ্যাক্ট সাবঃ সৌরভ দুবে, রমনদীপ সিং, তেজস্বী দাহিয়া, নভদীপ সাইনি, টিম সেইফার্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ জ্যাকব বেথেল, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, ভেঙ্কটেশ আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রাসিখ সালাম দার, জেকব ডাফি, জশ হ্যাজলউড
ইমপ্যাক্ট সাবঃ দেবদূত পাডিক্কল, জর্ডান কক্স, মঙ্গেশ যাদব, রোমারিও শেফার্ড, স্বপ্নিল সিং
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।