- Home
- West Bengal
- Kolkata
- WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
WB Weather Alerts: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। ১৯ ও ২০ নভেম্বর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ ও সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়ার আপডেট
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এসে ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১৫ নভেম্বর সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বর সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনই পশ্চিমবঙ্গে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোনও আবহাওয়া সতর্কতা নেই। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী চার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। তবে ১৮ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং হাওড়ার এক দুটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ?
১৯ নভেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হুগলি এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা?
২০ নভেম্বর পরিস্থিতি আরও কিছুটা প্রতিকূল হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এবং হাওড়ার বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়ার এক দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। ১৫ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের এক দুটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯ ও ২০ নভেম্বর সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১৯ ও ২০ নভেম্বর বজ্রপাতের আশঙ্কা থাকছে। বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি বেশি। নিচু এলাকা এবং আন্ডারপাসে সাময়িক জল জমতে পারে। বৃষ্টির জেরে দাঁড়িয়ে থাকা ফসল এবং উদ্যানচাষেরও কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ১৭ নভেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই ১৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা ?
সব মিলিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। আপাতত পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা না থাকলেও ১৯ ও ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে।

