শিশু চুরি গেছে ভেবে চোর ধরতে লাইনে মরণঝাঁপ মায়ের

Published : Sep 25, 2019, 12:38 PM IST
শিশু চুরি গেছে ভেবে চোর  ধরতে লাইনে মরণঝাঁপ  মায়ের

সংক্ষিপ্ত

কোলের শিশুকে চোর নিয়ে যাচ্ছে ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা। পরে বুঝতে পারলেন শিশু নয়, ব্যাগ নিয়েই ট্রেন থেকে লাফ দিয়েছে চোর। বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই মহিলা।

কোলের শিশুকে চোর নিয়ে যাচ্ছে ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা। যদিও পরে বুঝতে পারলেন শিশু নয়, ব্যাগ নিয়েই ট্রেন থেকে লাফ দিয়েছে চোর। এ যাত্রায় বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই মহিলা।

রেল সূত্রে খবর, ফরাক্কা স্টেশনের কাছে বাচ্চা নিয়ে এসি কামরায় যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।  দুষ্কৃতীকে ধরতে পাল্টা চলন্ত ট্রেন থেকে লাফ দেন ওই মহিলা। পরে আহত মহিলাকে উদ্ধার করতে চেন টানেন যাত্রীরা। গুরুতর আহত ওই মহিলাকে প্রথমে স্থানীয় ফারাক্কা বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর  হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও শেষ পর্যন্ত গুজব কাটিয়ে অক্ষত অবস্থায় রয়েছে ওই সদ্যজাত শিশু।  জানা গেছে,তিনসুকিয়া থেকে ভাগলপুর যাচ্ছিলেন ওই মহিলা। 

এদিকে, বহ্মপুত্র মেইল এই ঘটনা নিয়ে ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চ্লন্ত ট্রেনে একের পর এক ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে জেরবার হতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে,ঘটনার সময় রেলের সুরক্ষাকর্মীরা কোথায় ছিলেন। টিকিট ছাড়াই কীভাবে ট্রেনে উঠে পড়ল দুষ্কৃতীরা।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB Weather: উৎসবের মরশুমে রৌদ্রঝলমল আবহাওয়া? বাড়ি থেকে বেরনোর আগে জানুন হাওয়া বদলের আপডেট
News Round Up: ক্ষমতা বদল হতেই দলবদল কোয়েল মল্লিকের থেকে শুরু করে জুয়েল অ্যান্ড্রুর চোট! সারাদিনের খবর এক ক্লিকে