
আবারও বেআব্রু নারী নিরাপ্ত্তা। এবার দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে বেআব্রু হল এক মহিলা। স্বামীকে মারধর করে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে। রাজপুর-সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকিরা পলাতক।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার স্বামীর সঙ্গে সুভাষগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল স্ত্রী। সেই দিনই রাত দেড়টা নাগাদ ওই পাড়ারই একজনের বাড়িতে ঘুমাতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই প্রায় ৫ জন যুবক তাদের পিছু নেয়। তারপর কিছুটা দূরে নির্জন এলাকায় দম্পতির পথ আটকে দাঁড়ায় ৫ দুষ্কৃতী। স্বামীকে স্ত্রীর সমানেই মারধর করা হয়। অসহায় অবস্থায় স্ত্রী চিৎকার করলে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে স্বামীর সঙ্গে তাঁকেও খুন করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। নির্যাতিতার অভিযোগ এই সময় এক দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করে। মহিলা জানিয়েছেন, একজনই তাঁকে ধর্ষণ করে। বাকিরা তাঁর ও তাঁর স্বামীর হাত-পা চেপে ধরেছিল। তারপরই নির্যাতিতা বধূ ও তাঁর স্বামীকে খুনের হুমকিও দেয়। প্রায় এক ঘণ্টা ধরে অত্যাচার সহ্য করে দম্পতি দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পায়।
এই ঘটনার পরই শনিবার সকালেই সোনারপুর থানার পুলিশের কাছে দ্বারস্থ হয় দম্পতি। তাদের অভিযোগের ভিত্তিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। স্থানীয় সূত্রে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া মূল অভিযুক্ত সহ বাকিরা। তবে এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এই ঘটনার পরই সোনারপুর-রাজপুর পুরসভা এলাকা ও সুভাষগ্রামের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ঘটনার পর কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু তারপরেও গ্রেফতার করা হয়নি মূল অভিযুক্তকে। এলাকায় দুষ্কৃতীদের দাপট বাড়ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.