Yuva Shakti Scheme: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আবেদন করা যাবে যুবশক্তি প্রকল্পে? রইল বিরাট আপডেট

Published : Nov 17, 2026, 10:53 AM IST

Yuva Shakti Scheme: মাঝ নভেম্বরে এখনও খোলেনি যুবশক্তি প্রকল্পে আবেদনের পোর্টাল। ফলে অনেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন ঠিক কবে নাগাদ এই পোর্টাল চালু করা হবে? এই বিষয়ে কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
পশ্চিমবঙ্গ সরকারের যুবশক্তি প্রকল্প

পালাবদলের বাংলায় রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হতেই জনকল্যাণে চালু হয়েছে একের পর এক প্রকল্প। বর্তমানে রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু রয়েছে অন্নপূর্ণা যোজনা। তবে শুধু অন্নপূর্ণা ভাণ্ডারই নয়। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নয়া একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

25
যুবশক্তি প্রকল্প

জানা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি ছেলেদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নয়া এই প্রকল্পে যোগ্য আবেদনকারীরা পাবেন ২ হাজার ও ৩ হাজার টাকা করে মাসিক ভাতা। তবে কবে থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে এবং কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য সামনে না এলেও মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই খুলে যাবে এই প্রকল্পে আবেদন করার জন্য পোর্টাল।

35
যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে?

সরকারি তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি না বেরলেও নবান্ন সূত্রে খবর, চলতি মাসের শেষ সপ্তাহেই এই প্রকল্পে আবেদন করার জন্য পোর্টাল চালু করতে পারে রাজ্য সরকার। নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী এই প্রকল্পে আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা।

45
কত টাকা করে মিলবে এই প্রকল্পে?

সরকারি সূত্রে খবর, বেকার যুবকদের জন্য রাজ্যসরকারের ঘোষিত এই প্রকল্পে মাধ্যমিক উর্ত্তীর্ণ বেকার যুবকরা পাবেন ২ হাজার টাকা করে। ও স্নাতক পাস যুবকদের জন্য মিলবে এই প্রকল্পে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য। ফলে নয়া এই প্রকল্প চালু ও আবেদনের অপেক্ষায় হাজার হাজার বেকার যুবকরা।

55
যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কী কী লাগবে?

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর ব্যাঙ্কের বই। এছাড়াও উক্ত প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের শেষ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও দেখাতে হবে। তবেই মিলবে আবেদনের সুযোগ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories