Yuva Shakti: কবে থেকে চালু হবে বেকার ভাতা? যুবশক্তি নিয়ে বিশেষ মন্তব্য দিলীপ ঘোষের

Published : Jun 10, 2026, 07:35 AM IST

সরকার বদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা বন্ধ হওয়ার জল্পনার মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষ নতুন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে শুধুমাত্র যোগ্যদের জন্যই নতুন ভাতা চালু করা হবে। 

PREV
17

বাংলায় মমতা সরকারের সময় থেকে বেড়েছে এই ভাতার সংখ্যা। বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা তো চালু ছিলই। কিন্তু মমতা সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী-র মতো নানা ভাতা। কিন্তু সরকার বদল হতেই বন্ধ হয়েছে এই সকল ভাতা। তবে কি তা পুরো বন্ধ হল নাকি সাময়িক সময়ের জন্য, সে প্রশ্ন সকলের মনে।

27

এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা জানিয়েছিল। রাজ্যের মহিলাদের দেওয়া হবে ৩ হাজার করে। তেমনই বেকার যুবকদেরও ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

37

এখন প্রশ্ন হল ঠিক কবে থেকে কবে থেকে চালু হবে বেকার ভাতা? তেমনই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরপ হলেও টাকা মিলবে কবে থেকে? সদ্য এই সকল ভাতা নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

47

মঙ্গলবার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে জানান কবে থেকে চালু হবে এই সকল ভাতা।

57

তিনি বলেন, আগের সরকার নিজের লোকদের সুবিধা পাইয়ে দিত। অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে সাড়ে তিন লক্ষ পুরুষের অ্যাকাউন্টে। যা নতুন সরকার দেবে না। এবার শুধু যোগ্যরা ভাতা পাবেন।

67

তিনি আরও বলেন, কোনও বিদেশি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। আগামী তিন মাসের মধ্যেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী দিনে চোখের সামনে উন্নয়ন দেখতে পাবেন রাজ্যবাসী।

77

তবে তাঁর কথা থেকে জানা গিয়েছে, বিধবা ও বার্ধক্য ভাতা সম্পর্কে সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্ট নয়। তেমনই শীঘ্রই যে বেকার ভাতার পোর্টালও চালু হবে, মিলেছে তার ইঙ্গিত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories