MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DA: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২২ জুনের মধ্যেই মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা

DA: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২২ জুনের মধ্যেই মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা

DA: নবান্ন সূত্রে বড় আপডেট, দীর্ঘদিনের ডিএ বকেয়া নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, ২২ জুনের মধ্যে ডিএ-র বকেয়া পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 07 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA দিচ্ছে নবান্ন
Image Credit : AI

DA দিচ্ছে নবান্ন

বর্তমানে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ কবে দেওয়া শুরু হবে না নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার কিছুই জানায়নি। কিন্তু ইতিমধ্যেই সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া শুরু করেছে নবান্ন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অপেক্ষা বাজেটে
Image Credit : Asianet News

অপেক্ষা বাজেটে

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকার বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। আগামী ২২ জুন রাজ্য বাজেটেই সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় কোনও ঘোষণা থাকতে পারে।

Related Articles

Related image1
CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের
Related image2
Madrasa Report: এবার রাজ্যের সব মাদ্রাসার 'X-ray'! জেলাশাসকদের জরুরি নির্দেশ দিল নবান্ন
310
রাজ্য বাজেট
Image Credit : CHATGPT

রাজ্য বাজেট

আগামী ২২ জুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার বাজেট পেশ করবে। সেই বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ও কেন্দ্রীয় হাতে মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় কোনও ঘোষণা থাকতে পারে। তেমনই আশা করছেন সরকারি কর্মীরা।

410
অবসরপ্রাপ্তদের মহার্ঘ ত্রাণ প্রদান
Image Credit : Asianet News

অবসরপ্রাপ্তদের মহার্ঘ ত্রাণ প্রদান

যদিও নবান্ন ইতিমধ্যেই অর্থ দফতরের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ বা DR দিতে শুরু করেছে। প্রথম পর্যায়ে ২০০৮-এর জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মেটানো হচ্ছে। আগেই দেওয়া হয়েছে ২০১৬-১৯-এর বকেয়া ডিএ।

510
বাদ পড়েছেন
Image Credit : Asianet News

বাদ পড়েছেন

যদিও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের টাকা দেওয়া শুরু হয়েছে নবান্নের তরফ থেকে। কিন্তু এখনও পর্যন্ত একটিও টাকা পাননি বাদ অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা। বর্তমানে কর্মরত সরকারি কর্মীরাও টাকা পাননি। এরা কবে থেকে বকেয়া ডিএ বা ডিআর-এর টাকা পাবেন তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

610
মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মীদের বৈঠক
Image Credit : stockPhoto

মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মীদের বৈঠক

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মীদের ৪টি সংগঠনের বৈঠক হয়েছে। যারা মূলত ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন আর আইনি লড়াই করেছিল তাদের সঙ্গেই বৈঠক হয়েছে। সেখানেই উঠেছিল বকেয়া ডিএ -এর প্রসঙ্গ। তাতেই বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। তেমনই দাবি সরকারি কর্মী সংগঠনগুলির।

710
শুভেন্দুর সঙ্গে বৈঠকের ১ সপ্তাহ পার
Image Credit : stockPhoto

শুভেন্দুর সঙ্গে বৈঠকের ১ সপ্তাহ পার

শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মীদের বৈঠকের এক সপ্তাহ পার হতে চলল। কিন্তু এখনও অনেক সরকারি কর্মী ডিএ পাননি। তাদের ডিএ জট আগামী সপ্তাহের মধ্যে কেটে যেতে পারে বলেও আশা করছেন সরকারি কর্মীরা। কারণ সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ব্যাঙ্কের তথ্য না পাওয়ার জন্যই সমস্যা হচ্ছে।

810
আগামী সপ্তাহেই অবসরপ্রাপ্তদের ডিএ?
Image Credit : Getty

আগামী সপ্তাহেই অবসরপ্রাপ্তদের ডিএ?

সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বর্তমানে। আন্দোলনকারী সরকারি কর্মীদের আশা এক সপ্তাহের মধ্যে সরকারি পরিচালিত সংস্থার কর্মীদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে যাবে। তাই আগামী সপ্তাহেই বকেয়া ডিআর প্রদানের কাজ শুরু হবে।

910
নতুন বেতন কমিশন
Image Credit : Asianet News

নতুন বেতন কমিশন

বাজেটেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশনেরও ঘোষণা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

1010
শূন্যপদে নিয়োগ
Image Credit : stockPhoto

শূন্যপদে নিয়োগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি কর্মী নিয়োগ তেমনভাবে হয়নি। সরকারি কর্মী আর মুখ্যমন্ত্রীর বৈঠকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image5
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Related Stories
Recommended image1
CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের
Recommended image2
Madrasa Report: এবার রাজ্যের সব মাদ্রাসার 'X-ray'! জেলাশাসকদের জরুরি নির্দেশ দিল নবান্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved