বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের চতুর্থ  রাশি মিথুন ডিসেম্বর মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

 রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

এই মাসে বাড়িতে কোনও কাজের জন্য প্রচুর ব্যয় হবে।
প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি বিষয়ে আলোচনা হতে পারে।
ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার যোগ রয়েছে। 
শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুরুজনদের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।
আত্মীয়দের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে।
কর্মস্থান পরিবর্তন করতে হতে পারে।
পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে।