অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের দশম রাশি মকর অগ্রহায়ণ মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- আর্থিক সমস্যা দূর করতে, বৃহস্পতিবার পালন করুন এই নিয়ম

আবার বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হত।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের দশমতম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া অগ্রহায়ণ মাস এই রাশির কেমন কাটবে

এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যারা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন তাঁদের কাজে উন্নতি হওয়ার যোগ রয়েছে।
আর্থিক খরচ বৃদ্ধি পাবে, পাশাপাশি সন্তানের জন্য চিন্তাও বৃদ্ধি পাবে।
বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। 
প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 
শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে।
দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে।
এই মাসে আয় ওব্যায়ের পরিমান মোটামুটি সমান থাকবে।