অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের পঞ্চম রাশি বৃষ অগ্রহায়ণ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বৃহস্পতিবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

আবার বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হত।

আরও পড়ুন- আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, জেনে নিন কখন এই সমস্যার যোগ তীব্র হয়

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব বিস্তার করবে।

আরও পড়ুন- আগামী বছরে কেবলমাত্র এই রাশির হবে সার্বিক উন্নতি,পূরণ হবে স্বপ্নও

এই মাসে সিংহ রাশির যারা ব্যবসা করেন তাদের পরিমান বাড়তে পারে।
বিদ্যার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ।
সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে।
গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
বাড়িতে বিবাহের বিষয়ে চিন্তা বাড়তে পারে।
মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসে সেই বিষয়ে সাফল্য আসবে
বিদেশ থাকা বন্ধুর সঙ্গে কোনও যোগাযোগ হতে পারে।
নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন।