বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- নতুন বছরে কোন রং আপনার জীবনে প্রভাব ফেলবে, জেনে নিন

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই দশকের শেষ পূর্ণিমা, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
সংসারে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের আয় বৃদ্ধির যোগ রয়েছে।
বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে।
সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ।
এই মাসে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে।
দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে।