বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন আশ্বিন মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আশ্বিন মাসে মিথুন রাশির এই মাসে কোনও নতুন কাজের খোঁজ পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। ঘুরতে গিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধর্মের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি খুব শুভ। তার ফলে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে। এই মাসে বাড়তি খরচের জন্য সমস্য়ায় পড়তে হতে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে অতিথিদের জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে।

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।