বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা এপ্রিল মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা সকলের জন্য চিন্তা করেন। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।