ফাল্গুন বাংলার একাদশতম মাস এই মাস বসন্তের আগমনী বার্তা দেয় রাশিচক্রের  চতুর্থ রাশি কর্কট ফাল্গুন মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ফাল্গুন বাংলার একাদশতম মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। এই মাসেই শীতের বিদায় আর আগমন হয় বসন্তের। এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। পাশাপাশি রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক ফাগ্লুন মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কেমন কাটবে রবিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- শিব চতুর্দশীর শেষে অমাবস্যার শুরু, এই তিথি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

এই মাসে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবনে সুখের সময়। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। বিদেশ থেকে কোনও কাজের যোগ আসতে পারে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন- শনি ও রাহুর দশায় জর্জরিত, এই মাসেই সহজেই কাটিয়ে উঠুন দোষ

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।