মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা মাঘ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কেমন কাটবে সপ্তাহের শেষদিন, দেখে নিন আজকের রাশিফল

আবার মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- লোনের বোঝা বেড়েই চলেছে, মেনে চলুন এই নিয়মগুলি আর মুক্তি পান সহজেই

সারা মাস মানসিক কষ্টে ভুগতে হতে পারে। প্রেমের দিকে সম্পর্ক ভালো থাকবে। তবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে রাজনৈতিক নেতাদের কোনও রকম যোগাযোগ আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। আয়ের ভাগ্য ভালো থাকলেও পাশাপাশি ব্যয়ের যোগও রয়েছে। শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী হতে পারেন।