বছরের তৃতীয় মাস মার্চ এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন মার্চ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কেমন কাটবে শনিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল .

রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- দোলের আগে এই শুভ কাজগুলি করা উচিত নয়, তাহলেই বড় বিপদ

ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। চঞ্চলতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন। সহকর্মীদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রিয় ব্যক্তির থেকে আঘাতের যোগ আসতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কাজে সমস্যা হতে পারে। এই মাসে বারতি আয় কম হবে। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। গুরুজনদের জন্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য পাবেন। এই মাসে কোনও কারণে ঋণ নিতে হতে পারে। বন্ধুর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। মানসিক সমস্যা কোনও কারণে বৃদ্ধি পেতে পারে। এই মাসে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।