বছরের একাদশতম মাস নভেম্বর এই মাসের থেকেই শুরু হয় শীতকাল রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন নভেম্বর মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

নভেম্বর গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের একাদশ মাস। এই মাসটিও বছরের আরও চারটি মাসের মতো ৩০ দিনের। রোমান ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি যুক্ত করার পর নভেম্বর মাসটি তার নামের উৎপত্তিগত অবস্থান ল্যাটিন নোভেম বা নয়। কারণ এর আগে নভেম্বর মাস ছিল নবম মাস। ইংরেজি বছরের একাদশতম মাস নভেম্বর। এই মাসের থেকেই শুরু হয় শীতকাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার ৪ রাশির জীবনে হতে পারে বিশেষ পরিবর্তন, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক নভেম্বর মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- শত্রুকে উচিৎ শিক্ষা দিতে, সর্বদা মনে রাখুন চানক্যের এই নীতিগুলি

নভেম্বর মাসে মিথুন রাশির বন্ধুর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। চঞ্চলতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক সমস্যা কোনও কারণে বৃদ্ধি পেতে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন। সহকর্মীদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য পাবেন। প্রিয় ব্যক্তির থেকে আঘাতের যোগ আসতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কাজে সমস্যা হতে পারে। এই মাসে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই মাসে বারতি আয় কম হবে। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। গুরুজনদের জন্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এই মাসে কোনও কারণে ঋণ নিতে হতে পারে।