বছরের একাদশতম মাস নভেম্বর এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে রাশিচক্রের সপ্তম রাশি তুলা নভেম্বর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

বছরের একাদশতম মাস নভেম্বর। এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে। তাছাড়া বছর শেষের সময় গোনাও শুরু হয় এই মাস থেকেই। কারণ এর পর থেকেই নতুন বছরের আগমনের সূচণার পালা। পাশাপাশি রাশিচক্রের সপ্তমতম রাশি তুলা। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। তবে চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক নভেম্বর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- শনিবারে ৪ রাশির কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

নভেম্বর মাসে তুলা রাশি অফিসে কোনও শুভ খবর পেতে পারেন। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বাড়িতে বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কোনও কারণে অপরের কাছে করুণার পাত্র হতে পারে। মাসের শেষের দিকে বাড়িতে কোনও ভালো খবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। পড়াশুনার জন্য সুমান বৃদ্ধি পাবে। পুরনো বিবাদ ফিরে আসতে পারে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়।

আরও পড়ুন- শ্রীকৃষ্ণের প্রিয় মাস, এই নিয়মগুলি মেনে অগ্রহায়ণে বজায় রাখুন সংসারের সমৃদ্ধি

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।