বছরের নবম মাস সেপ্টেম্বর এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেপ্টেম্বর বৃশ্চিক রাশির এই মাসে সঞ্চয় খুব কম হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। 

"

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।