শ্রাবণ মাস বাংলার চতুর্থতম মাস এই মাস হল বৃ্ষা ঋতুর দ্বিতীয় মাস রাশিচক্রের সপ্তম রাশি তুলা শ্রাবণ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

শ্রাবণ মাস বাংলা মাসের চতুর্থতম মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। তবে চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক শ্রাবণ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শ্রাবণ মাসে তুলা রাশির প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।