ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ ভাদ্র মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভাদ্র মাসে সিংহ রাশির ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সামাজিক সম্মান লাভ করতে পারেন। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। নতুন উচ্চপদস্থ কোনও কাজের জন্য নিয়োগ হতে পারে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।