ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক ভাদ্র মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভাদ্র মাসে বৃশ্চিক রাশি ব্যবসার জন্য় ঋণ গ্রহন করতে হতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।