বাংলা বছরের নবম মাস পৌষ পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নাম রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট পৌষ মাস কেমন কাটবে কর্কট রাশির

পৌষ বাংলা সনের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা কাজ করতে খুব পছন্দ করে। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের নবম মাস পৌষ কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পৌষ মাসে কর্কট রাশির এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে সুখের সময়। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে।

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।