নয়টি গ্রহ নানা রকমভাব প্রভাব ফেলে আমাদের জীবনে পারিবারিক ও আর্থিক বিষয় ছাড়াও শারীরিক ক্ষেত্রেও প্রভাব ফেলে এই গ্রহগুলি জ্যোতিষ শাস্ত্র মতে একটি রাশিচক্রে শুভ এবং অশুভ, এই দুই ধরণের গ্রহই থাকে নতুন বছরে কর্মক্ষেত্রে সমস্ত বাধা কাটিয় উন্নতির জন্য মেনে চলুন এই নিয়মগুলি  

সৌরজগতের যে নয়টি গ্রহ রয়েছে সেই নয়টি গ্রহ নানা রকমভাব প্রভাব ফেলে আমাদের জীবনে। জ্যোতিষশাস্ত্রের মতে, পারিবারিক ও আর্থিক বিষয় ছাড়াও শারীরিক ক্ষেত্রেও প্রভাব ফেলে এই গ্রহগুলি৷ জ্যোতিষ শাস্ত্র মতে একটি রাশিচক্রে শুভ এবং অশুভ, এই দুই ধরণের গ্রহই থাকে। শুভগ্রহ জাতকের জীবনে যেমন শুভ ফল দেয় তেমনই অশুভ গ্রহ অশুভ ফল প্রদান করে থাকে, বিশেষ করে অশুভ গ্রহের দশাকালে জাতককে নানা ভাবে নাস্তানাবুদ হতে হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- এই রাশির জাতকরা ভুল করেও কালো সুতো পরবেন না, তাহলেই বড় বিপদ

প্রতিটি মানুষকেই বহু বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করতে হয়। প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না এমন প্রচুর মানুষ আছেন। আবার অনেকেই আছেন যারা খুব সহজেই সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে সফল হয়েছেন। তবে, জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী অনেক ব্যক্তিকেই জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। জ্যোতিষশাস্ত্র মতে, তাই নতুন বছরে কর্মক্ষেত্রে সমস্ত বাধা কাটিয় উন্নতির জন্য মেনে চলুন গ্রহের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার এই প্রতিকারগুলি। 

আরও পড়ুন- জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

চন্দ্রের কুপ্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হলে, দুধ ও গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন প্রতিদিন। সমস্যা অনেক কেটে যাবে। যদি কেতুর প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তবে কালো কুকুর-কে খাওয়ালে সেই দষ কেটে যায়।
শুক্র গ্রহের সমস্যার ফলে যদি চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তাহলে কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে তবে বাইরে যান। যদি বৃহস্পতির প্রভাব চাকরির ক্ষেত্রে পড়ে, তাহলে গরুকে খাওয়াক খাওয়ালে গ্রহের কুপ্রভাব কেটে যায়। যদি শনি গ্রহের প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয়, তাহলে দুঃস্থ মানুষকে দান করুন, সমস্যা কেটে যাবে। রাহুর অশুভ প্রভাবে যদি চাকরির উন্নতিতে বাধা হয় তাহলে আটার তৈরি কোনও খাওয়ার মাছকে খাওয়ালে, দোষ কেটে যায়। বুধ গ্রহের কারণে সমস্যার সৃষ্টি হলে সাধ্য মতো রুপোর গয়না দান করতে হবে।