MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Ajker Rashifal: ব্যবসায় সুখবর আসতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

Ajker Rashifal: ব্যবসায় সুখবর আসতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন কাজ শুরু করার জন্য শুভ। আজ কোনও বিশেষ বিষয়ে আলোচনার জন্য, স্থাপত্যের জন্য এবং নৃত্য সংক্রান্ত কাজকর্মের জন্য খুবই শুভ হবে। আজকের দিন কেমন যাবে জেনে নিন

4 Min read
Author : Deblina Dey
Published : Feb 08 2026, 01:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মেষ রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মেষ রাশির দৈনিক রাশিফল

মেষ রাশি:

স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
বৃষ রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

বৃষ রাশির দৈনিক রাশিফল

বৃষ-

আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

Related Articles

Related image1
Money Horoscope: আজ ব্যাবসায় মনের মতো লাভ করতে পারবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Related image2
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
312
 মিথুন রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মিথুন রাশির দৈনিক রাশিফল

মিথুন-

কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। খারাপ চিন্তার কারণে মনঃকষ্ট।

412
 মিথুন ও কর্কট রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মিথুন ও কর্কট রাশির দৈনিক রাশিফল

কর্কট-

সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকুন। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে।

512
সিংহ রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

সিংহ রাশির দৈনিক রাশিফল

সিংহ-

নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।

612
কন্যা রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

কন্যা রাশির দৈনিক রাশিফল

কন্যা-

শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। বাড়তি কিছু খরচ হতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। হাঁটাচলা খুব সাবধানে করবেন। পেটের সমস্যায় ভোগান্তি। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাট হতে পারে।

712
 তুলা রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

তুলা রাশির দৈনিক রাশিফল

তুলা-

সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে অতিথি আসতে পারেন। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল।

812
বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল

বৃশ্চিক-

স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। ভিটামিনের অভাবে শরীরের ক্ষতি হতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে।

912
ধনু রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

ধনু রাশির দৈনিক রাশিফল

ধনু-

সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভাল নয়। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সপরিবার ভ্রমণের যোগ। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

1012
মকর রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মকর রাশির দৈনিক রাশিফল

মকর-

উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। কাউকে টাকা ধার দেবেন না। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ।

1112
কুম্ভ রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

কুম্ভ রাশির দৈনিক রাশিফল

কুম্ভ-

আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। ব্যয় বাড়তে পারে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

1212
মীন রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মীন রাশির দৈনিক রাশিফল

মীন-

লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
জ্যোতিষের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Surya Gochar 2026: কন্যা রাশিতে সূর্যের গোচর! সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ভাগ্য চমকাবে ৪ রাশির, তালিকায় কে কে?
Recommended image3
Ajker Rashifal: ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Kitchen Vastu: টাকাপয়সার লাভ চান? রাতে রান্নাঘরে সারুন এই ৩টি কাজ
Recommended image5
Vipreet Rajyog: তৈরি হবে বিপরীত রাজযোগ, ৩ রাশির মানুষের সুখের সময় আসছে
Related Stories
Recommended image1
Money Horoscope: আজ ব্যাবসায় মনের মতো লাভ করতে পারবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image2
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved