রবিবার বিভিন্ন রাশির জাতকদের জন্য মিশ্র ফল নিয়ে আসছে। কর্মক্ষেত্রে কারও পদোন্নতির যোগ থাকলেও, কারও মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক দিক থেকে কিছু রাশির উন্নতি হলেও, অন্যদের পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

মেষ রাশি- রবিবার কর্মক্ষেত্রের কাজ সময় মতো সম্পন্ন হবে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শিক্ষার্থীরা সুসংবাদ পাবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে এই দিন। তেমনই সংসারের জিনিসপত্র বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। এই সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকুন।

বৃষ রাশি- রবিবার দিনটি কর্মক্ষেত্রে প্রশংসা কুড়াবেন। দীর্ঘদিনের কোনও অভ্যাস ত্যাগ করুন। তেমনই সহকর্মীদের প্রতি শান্ত মনোভাব বজায় রাখুন। পরিবারের সঙ্গে আজ সময় কাটানো সুযোগ পাবেন। রবিবার দিন ভালো কাটবে।

মিথুন রাশি- রবিবার মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের কাজ অবহেলা করতে পারে। তারা অলসতার শিকার হতে পারেন। তেমনই নিজের কাজের গুরুত্ব দিন। তা না হলে বিপদে পড়বেন। আজ ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে। আজ কাজের ফাঁকে বিশ্রামের সময় পাবেন।

কর্কট রাশি- রবিবার দিন চমৎকার কাটবে। এই সময় কর্মরতদের চাপ বাড়তে পারে। আত্মীয় স্বজনের কাছ থেকে সমর্থন পাবেন। এই সময় পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে।

সিংহ রাশি- আজ পদোন্নতির যোগ আছে। আজ কর্মক্ষেত্রে মিলতে পারে ভালো খবর। আজ বাবা-মায়ের আশীর্বাদে আত্মবিশ্বাস বাড়বে। আজ প্রেম জীবনে উন্নতি হবে। তেমনই আস নিজের কথা বার্তা সংযত রাখুন।

কন্যা রাশি- রবিবার ব্যবসায় হতে পারে উন্নতি। আজ বড় কোনও চুক্তি সাক্ষর করতে পারেন। আজ কাজে মন দিন। অসমাপ্ত কাজ সময়ের আগে শেষ করে নিন। আজ উর্ধ্বতম ও অধস্তনদের কাজ থেকে প্রশংসা পাবেন।

তুলা রাশি- আজ মানসিক দুশ্চিন্তা বাড়বে। আজ আর্থিক উন্নতি হবে। আজ বন্ধুদের সঙ্গে দিন ভালো কাটবে। কোথাও ঘুরতে যেতে পারবেন। আজ সঙ্গীর প্রতি অভিমান হতে পারে। তবে প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।

বৃশ্চিক রাশি- আজ দাম্পত্য অশান্তি হতে পারে। আজ সঙ্গীর সঙ্গে মতের অমিল হতে পারে। আজ আর্থিক উন্নতির যোগ আছে। আজ মিশ্র দিন কাটবে।

ধনু রাশি- আজ মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে উদ্বেগ দেখা দিতে পারে। আর্থিক উন্নতি হবে। আয় আজ বাড়তে পারে। আজ বাড়িতে আত্মীয় সমাগম হবে। আজ কারও অনুরোধ রক্ষা করতে গিয়ে কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম হবে।

মকর রাশি- আজ আয় বাড়বে। আজ কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। আজ কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। আজ কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। তমনই আজ কোনও কারণে হতাশা ও মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে।

কুম্ভ রাশি- আজ মানসিক ভাবে বিব্রত বোধ করতে পারেন। আজ নিকট আত্মীয়ের সঙ্গে দিন কাটবে। আজ আর্থিক অনটন দেখা দেবে। আজ হঠাৎ করে অর্থ পেতে পারেন। আজ কোনও বন্ধুর থেকে খারাপ খবর আসতে পারে। আজ আত্মীয় কিংবা বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন।

মীন রাশি- আজ মানসিক বিষণ্ণতা দেখা দেবে। আজ কোনও ঘটনা মানসিক পারিবারিক শান্তি নষ্ট করবে। আজ আয় বৃদ্ধি পেতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে দিনটি গুরুত্বপূর্ণ। আজ আর্থিক অনটন দেখা দিতে পারে। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।