বছরের চতুর্থ মাস এপ্রিল। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল। বাংলার নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩০ দিন। বাংলার প্রখর দবদাহের সূচণা ও বৈশাখী ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে প্রকৃতি সেজে ওঠে নিজের অন্য এক রূপে। বসন্তের সাজসজ্জা ত্যাগ করে ঝলসে যাওয়া তাপপ্রবাহে এক অন্য রূপে সেজে ওঠে প্রকৃতি। ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির উপর জেনে নেওয়া যাক-
রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
এপ্রিল মাসে বৃষ রাশির বিবাহিতদের এই মাস খুব ভালোই কাটবে। এই মাসে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ আপনার লাভের পরিমান বাড়িয়ে তুলতে পারে। বন্ধু মহলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। তবে কাজের চাপের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের শিক্ষা লাভের জন্য় মনযোগ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় লাভ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত