মানুষ জানতে চান, কেন এরকম অদ্ভুত স্বপ্ন তিনি দেখলেন। তবে তার মানে জানতে পারলে হয়ত কিছুটা স্বস্তি মেলে।

ঘুমের (Sleep) মধ্যে আমরা এমন স্বপ্ন (Dreams) দেখে থাকি যার সেই অর্থে কোনও মানে(Meaning) খুঁজে পাওয়া যায় না। অথচ সারাদিন সেই স্বপ্ন আমাদের মনের মধ্যে পাক খেতে থাকে। মানুষ জানতে চান, কেন এরকম অদ্ভুত স্বপ্ন তিনি দেখলেন(Meaning of Dreams)। তবে তার মানে জানতে পারলে হয়ত কিছুটা স্বস্তি মেলে। আর অর্থ যদি না জানা যায়, তবে এক অশুভ চিন্তা মনের মধ্যে ঘুরতে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনেক স্বপ্নের সঠিক অর্থ খুঁজে পাওয়া যায় না। এই প্রত্যেকটি স্বপ্নের কোন না কোন অর্থ থাকে যা আমরা জানিনা। এই স্বপ্নগুলি একজন ব্যক্তির ব্যক্তিগত চিন্তাভাবনার দিকগুলি তুলে ধরে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি স্বপ্ন এবং তার কারণ

মৃত্যুর স্বপ্ন দেখা: আপনি যদি স্বপ্নে মৃত্যু দেখে থাকেন তাহলে আপনার জীবনে হতে পারে বড়োসড়ো পরিবর্তন। এর মানে আপনাকে কোন কিছু বা কাউকে বিদায় জানাতে হবে।

স্বপ্নে গর্ভবতী হওয়া: যদি আপনি নিজেকে গর্ববতী হিসাবে স্বপ্নে দেখেন তবে বর্তমান পরিকল্পনা সফল হওয়ার আশা থাকতে পারে, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে।

অনিচ্ছাসত্ত্বেও কারো সঙ্গে সহবাস: স্বপ্নে কারো সঙ্গে ঘুমানোর অর্থ হলো আপনি বাস্তব জীবনে কতবার সম্পর্কের মধ্যে কোনো কিছু হারাতে চলেছেন।

উচুঁ থেকে পড়ে যাওয়া: এই ধরনের স্বপ্ন খুব সাধারন। এমন কিছু স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগে থেকেই আপনাকে সতর্ক হতে হবে।

কেউ আপনাকে তাড়া করছে: এমন কোন স্বপ্নের অর্থ হলো আপনাকে এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যার মোকাবিলা আপনাকে নিজেকেই করতে হবে। আপনি কোন আগে কতবার দায়িত্ব থেকে পালাতে পারবেন না, বরং তার মুখোমুখি হওয়া উচিত আপনার।

প্রকাশে নগ্ন হওয়া: আপনি যদি স্বপ্নে দেখেন আপনি প্রকাশ্যে নগ্ন হচ্ছেন তাহলে এটি আপনাকে শৈশবে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়।

পরীক্ষার জন্য প্রস্তুত না হওয়া: অনেক সময় স্বপ্নে দেখা যায় আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেননি অথবা পরীক্ষা খুব খারাপ হয়েছে, কেমন স্বপ্ন দেখলে মনে করতে হবে আপনি মানসিকভাবে দুর্বল। মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে আপনার।