বছরের নবম মাস অগ্রহায়ণ। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

"অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের অষ্টম মাস ধরা হত। এখন এটি বাংলা সালের অষ্টম মাস। কিন্তু এক সময় অগ্রহায়ণ ছিল বছরের অষ্টম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। জেনে নেওয়া যাক বাংলা বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। নিজের মতে চলতে ভালবাসে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। মঙ্গল হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ নয়। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে।

বৃশ্চিক রাশির উপর অগ্রহায়ণ মাসের প্রভাব

অগ্রহায়ণ মাসে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বদলির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে এই মাসে সঞ্চয় খুব কম হবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে।