MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • Chanakya Rules: কিছুতেই পড়াশোনায় মন বসছে না আপনার সন্তানের? শিশুকে শেখান চাণক্যের ৬টি নীতি

Chanakya Rules: কিছুতেই পড়াশোনায় মন বসছে না আপনার সন্তানের? শিশুকে শেখান চাণক্যের ৬টি নীতি

ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্যের জন্য ঋষি চাণক্যের এই নিয়মগুলি অবশ্যই মনে রাখা জরুরি। 

2 Min read
Author : Sahely Sen
Published : Feb 17 2024, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Asianet News

জীবনের উন্নতির জন্য আচার্য চাণক্য নানা পরামর্শ দিয়ে গিয়েছেন।

211
Image Credit : Asianet News

তাঁর নীতি সঠিকভাবে মেনে চললে সাফল্যের পথ সুগম হয় এবং যে কোনও কঠিন পরিস্থিতি সহজেই মোকাবেলা করা যায়।

311
Image Credit : others

ছাত্রদের মনোজগৎ খুব ভালো ভাবে বুঝতেন তিনি। চাণক্যের মতে, ছাত্রজীবনই শ্রেষ্ঠ সময়। এই সময়টি মানুষের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে।

411
Image Credit : Social Media

তাই, এই জীবনটা যদি খুব সাবধানে কাটানো যায় তবেই ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত হবে। পড়য়াদের জন্য চাণক্য নীতিতে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। জেনে নিন, শিক্ষার্থীদের জন্য আচার্য চাণক্য কী উপদেশ দিয়েছেন।

511
Image Credit : unsplash

আচার্য চাণক্য বলেন, যে ছাত্র ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না, সে অসফলই থেকে যায়। জ্ঞান অর্জনের পরও তার জীবনে সাফল্য লাভ হয় না। তাই ঘুম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

611
Image Credit : our own

পাশাপাশি, সকল ছাত্রছাত্রীদের সঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং সঠিক সময়ে ঘুমনোও খুব জরুরি। 

711
Image Credit : Getty

চাণক্যের মতে, যে ছাত্রছাত্রীরা বেশি কথা বলে, হাসি-ঠাট্টা করে, তারা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যায়। অনেক সময় অতিরিক্ত হাসি-ঠাট্টা মতভেদের কারণ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীর উচিত তার সীমার মধ্যে থেকে হাসি-ঠাট্টা করা।

811
Image Credit : Getty

চাণক্য নীতি অনুযায়ী, যে ছাত্র রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে জ্ঞানী হয়েও একজন অজ্ঞের মতোই থেকে যায়। কারণ মানুষ রেগে গেলে তার চিন্তাভাবনা ও বোঝার ক্ষমতা কমে যায়। তাই বিদ্যার্থীদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা।

911
Image Credit : Asianet News

ছাত্রছাত্রীদের মধ্যে লোভ থাকা উচিত নয়। প্রতিটি শিক্ষার্থীর লোভ সংবরণ করা গুরুত্বপূর্ণ। তাদের একটাই জিনিসের প্রতি লোভ থাকা উচিত আর তা হল জ্ঞান অর্জন।

1011
Image Credit : others

আচার্য চাণক্যের মতে, ছাত্রজীবনে সাজগোজ, মেকআপ থেকে দূরে থাকাই ভালো। কারণ যে শিক্ষার্থীরা শুধুমাত্র সাজ-সজ্জায় মনোনিবেশ করে, তাদের পড়াশোনায় আগ্রহ থাকে না।

1111
Image Credit : our own

আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। আলস্য ছাত্রছাত্রীদের অসাফল্যের দিকে ঠেলে দেয়। তাই আলস্য ত্যাগ করা উচিত। আচার্য চাণক্য জানান যে, একবার লক্ষ্য নির্ধারণ করার পর, তা পূরণের জন্য দিন-রাত এক করে দেওয়া উচিত।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: বাড়িতে কোনও অতিথি আসতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image5
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved